২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতজুড়ে বিক্ষোভের হুমকি তেলাপোকা পার্টির প্রধানের

প্রতিদিনের ডেস্ক:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার (৬ জুন) বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে সারা ভারতে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপি)-এর নেতা অভিজিৎ দীপকে।শনিবার দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি শুরু হবে।দীপকে জানান, আগামী এক সপ্তাহজুড়ে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি আগামী শনিবার আবারও যন্তর-মন্তরে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন গড়ে উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা খাতে বারবার ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, আমরাই শিক্ষামন্ত্রীকে নির্বাচিত করে সেখানে পাঠিয়েছি, তিনি আমাদের করের টাকায় বেতন পান। অথচ তার আমলে কোটি কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান বিদায় নিচ্ছেন।শনিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাঁচজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।সকাল ১১টার দিকে জন্তর মন্তরে পৌঁছালে সমর্থকেরা তাকে ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে স্বাগত জানান।বিক্ষোভে অংশ নিতে হাজারো মানুষ জন্তর মন্তরে জড়ো হয়েছেন বলে দাবি করেছে আয়োজকেরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়