২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরা

প্রতিদিনের ডেস্ক:
টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা, খুব শিগগিরই মা হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী বা তার স্বামী সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।আগামী জুলাই মাসে তাদের বিবাহিত জীবনের দুই বছর পূর্ণ হবে। এরই মধ্যে দুই থেকে তিন হওয়ার গুঞ্জনে সরগরম টলিপাড়া। চলচ্চিত্র অঙ্গনের একাধিক সূত্রের দাবি, সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনেকেই জানেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না কেউ।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই মা হওয়ার পরিকল্পনা করেছিলেন সোহিনী। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি হতে পারে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট আয়োজনে সোহিনীর অনুপস্থিতিও এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও দেখা যায়নি তাকে। ছবিটিতে তিনি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও সঞ্জয় মিশ্রের সঙ্গে। তবে প্রিমিয়ারে টলিউডের অনেক তারকা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সোহিনী।এদিকে গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি সোহিনী বা শোভন। ফলে তাদের ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। অনেকেই অপেক্ষা করছেন, কবে এই সুখবর নিজেরাই সবার সঙ্গে ভাগ করে নেবেন তারকা দম্পতি
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তারা ছিলেন আলোচনায়। এবার মা হওয়ার গুঞ্জন সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়