২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনার সঙ্গে ৯ ঘণ্টা উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

প্রতিদিনের ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের তিনটি বগি উদ্ধারে কাজ চলছে। ফলে দুর্ঘটনার ৯ ঘণ্টা অতিবাহিত হলেও খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার নয়ন হোসেন এ তথ্য জানান।রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুপুর ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এ কাজে এখনো সময় লাগবে বলে জানান তিনি।
গত ২১ মে একই এলাকায় আরো একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়