২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্বাদ পাল্টাতে রাঁধতে পারেন থাই বিফ স্ট্যু

প্রতিদিনের ডেস্ক:
প্রতিদিন একই ধরনের রান্না খেতে খেতে অনেক সময়ই খাবারের টেবিলে একঘেয়েমি চলে আসে। স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন থাই বিফ স্ট্যু। কোমল গরুর মাংস, সুগন্ধি মসলা, নারকেলের দুধ ও থাই স্বাদের অনন্য সংমিশ্রণে তৈরি এই পদটি যেমন পুষ্টিকর, তেমনি রসনাতৃপ্তিকরও। রইলো রেসিপি-
উপকরণ
গরুর মাংস ১ কেজি
ময়দা ১ টেবিল চামচ
ধনেপাতার গোড়া অথবা লেমন গ্রাস কুচি এক মুঠো
কাঁচামরিচ ৪/৫ টা
লেবুর রস ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
তেল ২ টেবিল চামচ
লাল মরিচের গুঁড়া ১-২ চা-চামচ
রসুনের কোয়া ৫/৬টি
আদা-রসুন বাটা ২ চা-চামচ
আদা (খোসা ছাড়িয়ে লম্বা ফালি করা) ১ ইঞ্চি সাইজের
দারুচিনি ছোট এক টুকরা
এলাচ ২টি
লবঙ্গ ২-৩টি
তেজপাতা ১ টি
পেঁয়াজ কুচি ২ টি ছোট
সয়াসস ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংস লবণ, আদা-রসুন বাটা, গোলমরিচ ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রাখুন আধা ঘণ্টার জন্য।এরপর দেড় লিটার পানি দিয়ে মাংস প্রেসার কুকারে বা চুলায় সিদ্ধ করে নিন। মাংস সিদ্ধ হলে তাতে বাকি সব উপকরণ মিশিয়ে অল্প আঁচে আধা ঘণ্টা রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের থাই বিফ স্ট্যু। সবশেষে চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি ও লেবুর রস দিন পরিবেশন করুন মজাদার এই পদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়