২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, কর্মফলদাতা শনি ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন। মনের অভিলাস পূর্ণ হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। হারানো বুকের ধন বুকে ফিরবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। প্রেমীযুগল সাবধানে চলুন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন। শত্রুরা পরাস্ত হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়