যশোরে খুনি সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোরে গৃহবধূ ছামিনা আক্তার হত্যা মামলার আসামি স্বামী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “খুনি সুজনের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে ছামিনার বাবা-মা ও স্থানীয়রা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অভিযুক্ত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, সোমবার ভোরে যশোর শহরের শেখহাটি তামালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী সুজনের ছুরিকাঘাতে ছামিনা আক্তার নিহত হন। ঘটনার পর সুজন আত্মহত্যার চেষ্টা করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়