২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শঙ্কা কাটিয়ে নতুন করে লড়াইয়ের পথে এরিকসেন

প্রতিদিনের ডেস্ক:
আবারও ফুটবল বিশ্বকে উদ্বেগে ফেলেছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর এবার ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি।তবে এবার পরিস্থিতি আগের মতো গুরুতর ছিল না। ম্যাচের ৬৫তম মিনিটে বুক চেপে ধরে পড়ে গেলেও দ্রুত চিকিৎসা পেয়ে চেতনা ফিরে পান এরিকসেন। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তিনি এখন স্থিতিশীল এবং সুস্থতার পথে রয়েছেন।এরিকসেন আরও জানান, ২০২১ সালের কার্ডিয়াক অ্যারেস্টের পর তার শরীরে বসানো ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার-ডিফিব্রিলেটর (আইসিডি) এবার সঠিকভাবে কাজ করেছে। প্রয়োজনীয় বৈদ্যুতিক শক দিয়ে তাকে বিপদমুক্ত করেছে ডিভাইসটি। চিকিৎসকরাও নিশ্চিত করেছেন, এই যন্ত্রটি কার্যকরভাবে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।উল্লেখ্য, ২০২১ সালের ইউরোতে কয়েক মিনিটের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এরিকসেনের। তখন অনেকেই মনে করেছিলেন তার ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ। কিন্তু অবিশ্বাস্য মানসিক শক্তি আর দৃঢ়তায় তিনি আবারও শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরেছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়