২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইতালির প্রধানমন্ত্রীর

প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের যদি অবসান না হয়, তবে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতিতে জানা যায়, পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।একইসঙ্গে তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ইতালি সম্পর্কিত মন্তব্যেরও সমালোচনা করেন। মেলোনি বলেন, বেন-গভিরের মন্তব্য ইতালির জন্য গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়