২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে বুধবার দুপুরে যোগদান করেছেন প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম। তিনি যোগদান করলে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম সহ অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, উপপরিচালক রেজা উর রহমান, অডিট অফিসার খোরশেদ আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) কামাল হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ডকুমেন্ট মুজিবুল হকসহ কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। এরপর বোর্ডের হল রুমে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, অনুষ্ঠানের আহবায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, মাগুরার হোসেন শহীদ সরোওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দীন, খুলনা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, দর্শনা কলেজের সহকারী অ্যাপক আব্দুল মান্না,শিক্ষা বোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মানান, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়