৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তাকে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর মতো এতটা শান্ত ও স্থির নন।ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর মতো শান্ত, স্থির এবং সম্পূর্ণ একজন কিলার আমি নই।জি-৭ সম্মেলনের ফাঁকে দুই নেতা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনিয়োগ অংশীদারত্ব এবং বিভিন্ন বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান শহরে জি-৭ সম্মেলনের একটি আউটরিচ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।দুই নেতা করমর্দন করেন এবং ‘নতুন অংশীদারত্ব গড়ে তোলা ও আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন’ শীর্ষক জি-৭ কর্ম-অধিবেশন শুরুর আগে সংক্ষিপ্ত আলাপ করেন।এর আগে চলতি মাসে প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মোদিকে তার বন্ধু হিসেবে উল্লেখ করে তাকে মহান প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন।ট্রাম্প লিখেছিলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন। তিনি সত্যিই একজন মহান প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী ব্যক্তি। তার সামনে আরও বহু বছর সাফল্য ও গৌরবের পথ অপেক্ষা করছে।
সূত্র: এনডিটিভি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়