৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত

প্রতিদিনের ডেস্ক:
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব আলেপ্পোর মানবিজ শহরের কাছে অজ্ঞাত হামলাকারীদের আক্রমণে দুইজন সিরীয় সেনা নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার ঘটেছে।তবে হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।এদিকে লেবাননের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এটি ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির সর্বশেষ ঘোষণার একদিন পরের ঘটনা। সংস্থার বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা ১৬ জনের মরদেহ এবং ১২ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে।তারা আরো জানায়, ভোর থেকেই নাবাতিয়েহ এলাকায় চলমান হামলার কারণে উদ্ধারকাজ চালানো হচ্ছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এর আগে রাতে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়