প্রতিদিনের ডেস্ক
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি আলোচনা চলাকালে হরমুজ প্রণালি নিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আপনারা হুমকি দেন, আমরা ব্যবস্থা নিই।তিনি বলেন, হরমুজ প্রণালি আপনাদের ব্যক্তিগত ক্যাসিনো বা আধুনিক জলদস্যুদের আঙিনা নয়, এটি ইরানের সার্বভৌম জলসীমা এবং চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের জনগণ ও তাদের সাহসী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে। আঞ্চলিক যুদ্ধবিরতি বিরোধের জবাবে শনিবার ইরান জলপথটি পুনরায় বন্ধ করার ঘোষণা দেওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত ব্যাপকভাবে সীমাবদ্ধ করা হয়েছে।আজিজি ইরানের আইনসভায় পররাষ্ট্র নীতির বিষয়ে সবচেয়ে কট্টরপন্থি কণ্ঠস্বরগুলোর মধ্যে একজন এবং তিনি পারমাণবিক বিষয় ও হরমুজ প্রণালি উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন।
