হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৬

প্রতিদিনের ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন।বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৯০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ জন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৯৬ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৩ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়