বিয়ের কার্ডও ছাপাননি টেইলর সুইফট, কেন এত গোপনীয়তা

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন পপতারকা টেইলর সুইফট। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে তার বিয়ের গুঞ্জন গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার বিষয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি এই তারকা জুটি। তবু তাদের বিয়ে ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে।একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ২ জুলাই নিউইয়র্কে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন টেইলর ও ট্র্যাভিস। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।খবরে বলা হয়েছে, বিয়ের পুরো আয়োজন গোপন রাখতে বিশেষ কৌশল নিয়েছেন টেইলর। প্রচলিত নিয়মে ছাপানো কোনো বিয়ের কার্ড রাখা হয়নি। বরং অতিথিদের ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আরও জানা গেছে, মূল বিয়ের অনুষ্ঠানটি সীমিত পরিসরে হলেও পরদিন, ৩ জুলাই, একটি বড় সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।অনুষ্ঠানের ভেন্যু নিয়েও রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। যদিও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ আয়োজনটি হতে পারে। নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই স্থান বেছে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ দাবিরও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।এদিকে বিয়ের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে বলেও দাবি করা হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফস-এর কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে ম্যানহাটনের একটি বিলাসবহুল হোটেলে কক্ষ বুকিং দিয়েছেন। পাশাপাশি ভেন্যুর আশপাশে নিরাপত্তা জোরদার এবং একটি অস্থায়ী কাঠামো নির্মাণের খবরও প্রকাশিত হয়েছে।
তবে বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি টেইলর সুইফট কিংবা ট্র্যাভিস কেলসি। তাদের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ফলে প্রকাশিত এসব তথ্য এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের মধ্যেই সীমাবদ্ধ; আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়