শেষ মুহূর্তে গোল বাতিল ইরানের, নকআউটে মিসর

প্রতিদিনের ডেস্ক:
ম্যাচে তখন ইনজুরি টাইমের তৃতীয় মিনিট চলে। ইরানের খলিলজাদেহ বল জড়ালেন জালে। শেষ মুহূর্তে জয়ের উচ্ছ্বাসে মাতলো ইরান। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। ভিএআর পর্যবেক্ষণে দেখা গেলো, অফসাইড। ফলে গোল বাতিল ইরানের।মিসরের সঙ্গে শেষ মুহূর্তে এই গোল বাতিলে জয়বঞ্চিত হয়েছে ইরান। ম্যাচটি শেষ হয়েছে ১-১ ড্রতে। ফলে নকআউটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে। মিসর উঠে গেছে নকআউট অর্থাৎ রাউন্ড অব ৩২-তে।ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ঠিকমতো সামাল দিতে না পারলে ফিরতি বলে প্রথম ছোঁয়ায় জোরালো শটে জাল খুঁজে নেন মাহমুদ সাবের (১-০)।এরপরই ম্যাচে ফেরার সুযোগ পায় ইরান। আবদেলমোনেমের ফাউলে পেনাল্টি পায় দলটি। তবে মেহদি তারেমির নেওয়া দুর্বল স্পট-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক শোবেইর।১৪তম মিনিটে অবশেষে সমতায় ফেরে ইরান। প্রথমে মোহাম্মদ মোহাম্মাদির শট শোবেইর রুখে দিলেও ফিরতি বলে রেজাইয়ান জোরালো শটে বল জালে পাঠান (১-১)।বিরতির আগে ও পরে উভয় দলই একাধিক সুযোগ তৈরি করে। ইরানের খলিলজাদেহের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়, অন্যদিকে মিশরের ট্রেজেগের শট রুখে দেন বেইরানভান্দ।৮৯তম মিনিটে তারেমির শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়িয়ে ইরানকে এগিয়ে দিয়েছেন বলে মনে হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এজাতোলাহির ছয় গজ দূর থেকে নেওয়া শটও ক্রসবারে লেগে ফিরে আসলে ভাগ্যের কারণে জয়বঞ্চিত হয় ইরান।এই ড্রয়ের ফলে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে মিসর। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে।
অন্যদিকে ইরান সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে এখনও অপেক্ষায় রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়