যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণের ঘটনার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকার এক নারী (২৩)। আসামি করা হয়েছে যশোর শহরের বকচর তেল পাম্পের পাশের মিলনের ছেলে আল মামুনকে (২৪)। ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি কলেজে লেখাপড়া করেন। সেই সূত্রে দেড় বছর আগে যশোর শহরের একটি এলাকা থেকে মামুনের সাথে পরিচয় হয়। এরপর ফেসবুক ও হোয়াসঅ্যাপে প্রায় সময় কথাবার্তা হতো। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক পড়ে উঠে। মামুন তাকে বিয়ে প্রস্তাব দেয়। এবং বেজপাড়া এলাকার সরু চৌধুরীর বাড়িতে স্বামী স্ত্রী রুপে বসবাস করতো। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হতো। মাসে ৩০ দিনের মধ্যে অন্তত ১৫দিন মামুন ওই ফ্ল্যাটে রাত কাটাতো। তিনি দুইবার অন্তঃসত্বা হয়ে পড়লে মামুন ওষুধ সেবন করিয়ে তা নষ্ট করে দেয়। তিনি বিভিন্ন সময় বিয়ের কথা বললে মামুন তালবাহান করতো। কালক্ষেপন করতো। তিনি বিষয়টি তার পিতা ও চাচাকে জানান। তার পিতা ও চাচা মামুনের সাথে কথা বললে সে তার (মেয়েটির) সম্পর্কে আজেবাজে কথা বলে তাড়িয়ে দেয়। পরিবর্তীতে জানাজানি হলে মামুনের পরিবারের লোকজন টাকা দিয়ে বিষয়টি মিমাংশা করতে বলে। কিন্তু তিনি রাজি না হলে তাকে হুমকি দেয়া হতো। সর্বশেষ গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চৌরাস্তায় যেতে বললে তিনি সেখানে যান। এবং মামুন টাকা নিয়ে বিষয়টি মিমাংশা করতে বলে। তিনি রাজি না হলে তাকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতাই ভুগছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়