বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোল করলেন মেসি

প্রতিদিনের ডেস্ক:
লিওনেল মেসির নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে এসে প্রতিনিয়ত যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে গোলের পাশাপাশি নক আউটেও কেপ ভার্দের বিপক্ষে গোল করেছেন এই ফুটবলার। বিশ্বকাপ ইতিহাসে মেসির চেয়ে বেশি গোল করা ফুটবলার এখন আর কেউ নেই। ২০ গোল করে মেসি এখন সর্বোচ্চ গোল করার তালিকায় সবার উপরে রয়েছেন। শুধু তাই নয়, প্রথম ফুটবলার হিসেবে টানা ৮ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি।হয়তো একদিন মেসির এই অমরত্বকে কেউ ভেঙে নিজের নামে লিখবে কিন্তু বিশ্বকাপ ইতিহাসে প্রথম ২০ গোল করা ফুটবলার হিসেবে মেসির নাম লেখা থাকবে আজীবন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়