স্বাভাবিক হলো কাতারের সমুদ্রপথ

প্রতিদিনের ডেস্ক: কাতারের জলসীমায় সব ধরনের জাহাজ ও নৌযানের জন্য দেশটির সমুদ্রপথে নৌচলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু করা যাবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।সামাজিক যোগাযোগ মধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সব নৌযান পরিচালনাকারীকে বিদ্যমান সামুদ্রিক আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।এ ছাড়া যাত্রার আগে নাবিকদের সব প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রয়েছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সমুদ্রযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, এর মাধ্যমে গত ২৯ জুন জারি করা নির্দেশনা প্রত্যাহার করা হলো।
ওই নির্দেশনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাল তোলা নৌকা ও মাছ ধরার নৌযানের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল তখনো নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল।
তখন সেই নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি কাতার। তবে ওই সময় দেশটি জানায়, আঞ্চলিক সামরিক অভিযানের সময় ছিটকে আসা গোলার ধাতব টুকরার আঘাতে আহত হয়ে এক কাতারি নাগরিক নিহত হয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়