প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপের শেষ ষোলোর একদিনে দুই ম্যাচে চারটি পেনাল্টির ঘটনা দেখলো বিশ্ববাসী। যার মধ্যে ব্রাজিল এক ম্যাচেই নরওয়ের বিপক্ষে দুটি পেনাল্টি পেয়েছে। অন্যদিকে, মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচে দুই দলই একটি করে পেনাল্টি পেয়েছে। সবার মনে প্রশ্ন আসতেই পারে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কারা?
বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলের তালিকায় যৌথভাবে শীর্ষে আর্জেন্টিনা আর স্পেন।বিশ্বকাপে পেনাল্টি গোলের রেকর্ড গড়লেন কেইন, মেসি-রোনালদো কত নম্বরে?পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত ১৮টি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। একই সংখ্যক পেনাল্টি পেয়েছে স্পেনও। ফলে দুই দেশই যৌথভাবে তালিকার শীর্ষস্থান দখল করে আছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যারা বিশ্বকাপে পেয়েছে ১৭টি পেনাল্টি পেয়েছে। এরপর যৌথভাবে চতুর্থ স্থানে আছে জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড—প্রতিটি দলই পেয়েছে ১৫টি করে পেনাল্টি। মেক্সিকো রয়েছে পরের অবস্থানে, তাদের পেনাল্টির সংখ্যা ১৪। ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করলো ব্রাজিল
বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি পাওয়া দেশগুলোর তালিকা
• ১৮টি: আর্জেন্টিনা
• ১৮টি: স্পেন
• ১৭টি: ফ্রান্স
• ১৫টি: জার্মানি
• ১৫টি: ব্রাজিল
• ১৫টি: ইংল্যান্ড
• ১৪টি: মেক্সিকো
