পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

প্রতিদিনের ডেস্ক
শেষ হয়েছে রাউন্ড অব ১৬-এর খেলা। কোয়ার্টারে পৌঁছে গেছে জয়ী ষোলো দল। আথেকে শুরু হবে সেমিতে যাওয়ার লড়াই। তবে শেষ ষোলো থেকে সিআর সেভেনের দল পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে ধস নেমেছে টিকিটের দামে। এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই কমে গিয়েছে বলে জানা গেছে। টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিকে’র অনুযায়ী, শুক্রবার স্পেন এবং বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০।শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হারের পর টিকিটের দাম কমে যায়। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থাকলে টিকিটের তিন গুণ বেশি দাম উঠত বলেই ধারণা। কারণ স্থানীয় ফুটবল ফ্যানদের মধ্যে টিকিটের চাহিদা বাড়ত। পর্তুগালের বিদায়ও টিকিটের মূল্যে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ। স্পেনের জয় শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছিটকে দেয়নি, নকআউট পর্ব থেকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ পর্তুগালকে। শেষ আটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের। রোনানদো এবং হোম টিমের উপস্থিতিতে আরো বাড়ত টিকিটের মূল্য। ফ্রান্স এবং মরক্কোর কোয়ার্টার ফাইনাল নিয়ে টিকিটের তেমন চাহিদা নেই। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট।
৯৮৯ মার্কিন ডলার থেকে টিকিট শুরু। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করেন কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে মরক্কো। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছেছে স্পেন। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নরওয়ে। দুই তারকা হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের দ্বৈরথ দেখবে বিশ্ব। শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। চারটা কোয়ার্টার ফাইনাল ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সে হার্ডরক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়