প্রতিদিনের ডেস্ক:
শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। কষ্টার্জিত জয় পেলেও ৭২ বছর পর শেষ আটে উঠতে পেরে বেশ খুশি সুইসরা। তবে এবার তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কঠিন এই লড়াইয়ের আগে তাই নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি সুইজারল্যান্ডের ফরোয়ার্ড জেকি আমদুনি।কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর তিনি নিজের স্ন্যাপচ্যাট স্টোরিতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। এটাই যথেষ্ট- এবার চাইলে ফুটবল ছেড়েও দিতে পারি!তার এমন পোস্টেই বোঝা যায়, আইডল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত।তবে, এই স্বপ্নপূরণই আবার সুইজারল্যান্ডের বিশ্বকাপ যাত্রার শেষও হতে পারে, কারণ কোয়ার্টার ফাইনালে তাদের সামনে থাকবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি এবং শক্তিশালী আর্জেন্টিনা।
