উৎপল মণ্ডল, শ্যামনগর
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস ও টিভিঅনইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে ঐ সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোঃ গোলাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, সমাজসেবক আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
এর আগে প্রেস ক্লাবে পৌছানোর পর যুক্তরাজ্যে বসবাসরত ইসলামী এ চিন্তাবিদ ও আলোচককে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা সম্ভব। উপকুলীয় জনপদে বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভামুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, শেখ আবু সাঈদ, ডাঃ আবু কওছার, সরদার সিদ্দিক, মিজানুর রহমান, অনাথ কুমার মন্ডল, উৎপল মন্তল, আনোয়ারুল ইসলাম, বাবলুর রহমান, আশিক হোসেন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, বিলাল হোসেন, সাহেব আলী, বাদশা ও তপন কুমার বিশ্বাস।শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের আলহাজ মোঃ ছবিলার রহমানের ছেলে ড. আব্দুস সালাম আযাদী রিয়াদ বিশ^বিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি মায়েশিয়ার ইসলামিক বিশ্ব
বিদ্যালয় ও মদীনা বিশ্বিবিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলামী বিষয়ের মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে থাকেন। এছাড়া যুক্তরাজ্যে তার প্রতিষ্ঠিত গনমাধ্যম প্রতিষ্ঠানসহ বিভিন্ন চ্যানেলের অতিথি আলোচক হিসেবেও তিনি অংশ নেন।

