২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শপিং ব্যাগ পরে ছবি তোলার হিড়িক

প্রতিদিনের ডেস্ক॥
মানুষ বহু কারণে অলস সময় কাটান। এই সময়ে ঘরে অলস সময় কাটাতে নানা বিষয় বেছে নিয়েছে মানুষ। সামাজিক মাধ্যমে চলছে বিভিন্ন চ্যালেঞ্জের হিড়িক। কয়েকদিন আগে ছিলো ডালগোনা কফি, এরপর এসেছিল শুধুমাত্র বালিশ শরীরে জড়িয়ে ছবি তোলার চ্যালেঞ্জ। এবার সেসব পেছনে ফেলে চলছে শপিং ব্যাগ পরে ছবি তোলার চ্যালেঞ্জ। কেউ কেউ এটিকে ‘পেপার ব্যাগ চ্যালেঞ্জ’ বলেও ডাকছে। ইনস্টাগ্রাম ভরে উঠছে একের পর এক ছবিতে, যেখানে পোশাকের পরিবর্তে পরিধান করা হয়েছে শপিং ব্যাগ! এটাই এই চ্যালেঞ্জের নিয়ম। ছবির সঙ্গে হ্যাশট্যাগ #ShoppingBagChallenge লিখে পোস্ট করা শুরু করেছেন নেটিজেনরা। তারা পরেছেন চিত্রবিচিত্র শপিং ব্যাগ। কেউ বা পরেছেন নিরীহদর্শন বাদামি রঙের ব্যাগ। মিস ভিয়েতনাম ২০১ কি ডুয়েনও এক রঙিন ব্যাগকে পরিণত করেছেন চমৎকার স্কার্টকে। রাশিয়ার ইনস্টা মডেল লিলি এর্মাক বাদামি রঙের শপিং ব্যাগকে পরিণত করেছেন ঝলমলে মিনি ড্রেসে। বাচ্চাদের ছবিও দেখা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়