প্রতিদিনের ডেস্ক॥
নেটিজেনদের অবাধ ‘বাকলীলা’ দেখে বিরক্ত প্রীতি জিনতা। আর সেই বিষয়ে কথা বলতে তিনি বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। বিদেশি প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। সে বিষয়ে প্রীতি লেখেন, আমি ওকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি। এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ দিতে দ্বিধা করবে না। কিন্তু নেটিজেনদের আক্রমণে আমি আসলে বিরক্ত।

