২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝাঁপা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারস্থ ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ ভবনে এক দিনের গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ সেলিনা খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল হক। রোববার সকালে মতবিনিময় সভায় উপজেলা কোওয়ার্ডিনেটর অনুপম কুমার ঘোষ গ্রাম আদালতে মামলার জট নিরসন বিষয়ের উপর উপস্থাপনা ও ভিডিও প্রদর্শন করেন। এছাড়া সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সহিংসতা ও মামলা থেকে কিভাবে জনগণকে সচেতনতা গড়ে তোলা যায় সে পরামর্শ বিষয়ক আলোচনা করেন। এ সময় বিএনপি’র নেতা মোঃ আলাউদ্দিন আলা, মোঃ মফিজুর রহমান মফিজ, মোঃ মোতালেব গাজী, মোঃ আহসান হাবিব রিপন, মোঃ সাইফুল আলম সাগর, মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রশিদ, মাদ্রাসার শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, মোঃ আবু মুসা, মোঃ মিজানুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ খালেদুর রহমান টিটু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ তাজু হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ মাহাবুর রহমান, মহিলা ইউপি সদস্য মোছাঃ আন্না বেগম, মোছাঃ শাহানারা বেগম, মোছাঃ আবেদা বেগম সহ সকল প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধিজন মতবিনিময়ে উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে গ্রাম আদালতের উপর একটি র‍্যালী বের করা হয়। এ বিষয়ে উপজেলা কোঅর্ডিনেটর অনুপম কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন- গ্রাম আদালতের সেবা সম্পকে এখনো সাধারণ মানুষের ধারনা কম। যে কারণে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুলি। তিনি আরো বলেন- অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে৷ উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি, ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়