২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তালায় ভুট্টা চাষে কৃষকরা লাভের আশাবাদী

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালা উপজেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা। সরো জমিনে গিয়ে দেখা যায় তালা উপজেলার ইসলামকাটি, তেতুলিয়া, সারুলিয়, কুমিরা , ধানদিয়া, খলিশখালী, সহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা। ইসলামকাটি ইউনিয়নের রবিউল ইসলাম সরদার বলেন ভুট্টা চাষে লাভ হয় ভালো তাই আমাদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। ভুট্টা চাষে খরচ অনেক কম,পরিষ্কার খরচ কীটনাশ খরচ ও অনেক কম। তিনি আরো বলেন প্রতিটি গাছে ৪০০ থেকে ৬০০ গ্রাম ভুট্টা পাওয়া সম্ভব। এক বিঘা জমিতে ৪০০০ চারা রোপন করা যায় গড় হিসাব ধরলে ৫০০ গ্রাম পাওয়া গেলেও ৪০০০ গেছে অর্থাৎ দিঘাতে ২০০০ কেজি ভুট্টা পাওয়া সম্ভব যা মনে হিসাব করলে ৫০ মন ভুট্টা পাওয়া সম্ভব। কুমিরা ইউনিয়নের সাহাজ উদ্দিন গাজী বলেন এ বছর দুই বিঘা জমিতে পরীক্ষা মূলকভাবে ভুট্টা চাষ করেছি আশা করছি এবছর ভালো লাভ হবে। আগামীতে আরো বেশি জমিতে ভুট্টা লাগানোর আশা রয়েছে। তিনি আরো বলেন ভুট্টা বেশ লাভজনক মনে হচ্ছে রোগবালায় অনেক কম কীটনাশক খরচে তেমন একটা না। ভুট্টা বিক্রি করার পরে গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে
সুরুলিয়া ইউনিয়নে মোজাম শেখ বলেন আমি গতবছর ১৫ কাটা জমিতে ভুট্টা চাষ করেছিলাম ৪৫ হাজার টাকা বেচাকেনা হয়েছিল এ বছরও লাগিয়েছি ভুট্টা একটি লাভজনক ফসল ভুট্টার দামও ভালো। ভুট্টা চাষের বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এবছর তালা উপজেলায় ১২৯ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। তিনি আরো বলেন আমরা কৃষককে ভুট্টা চাষের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছি,মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়