প্রতিদিনের ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগে আটটি রিসোর্টে পুড়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “দুপুর ২টা পর্যটন আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত আটটি রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।”

