৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন

প্রতিদিনের ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগম। একই সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াসিন। বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়