প্রতিদিনের ডেস্ক॥
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার।ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার। কোরাস (CHORUS) ব্র্যান্ডের সাউন্ডবারগুলোর মডেল ডব্লিউএসবি১৮০১, ডব্লিউএসবি১৮০২ ও ডব্লিউএসবি২০০।উন্নতমানের সাউন্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব সাউন্ডবার সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য ওয়ালটনের সাউন্ডবারগুলো থাকতে পারে পছন্দের শীর্ষে।
ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ (ডঝই১৮০২) মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার ও সাউন্ডবারের সমন্বয়ে তৈরি মডেল দুটি গভীর বেজ ও স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫ বাই ৮৫ মিলিমিটার, যা সামঞ্জস্যপূর্ণ ও বিশদ শব্দ নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ পর্যন্ত হওয়ায় উচ্চ ও নিম্নমাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩, এইউএক্স (৩.৫ মিমি), অপটিক্যাল ইন এবং টিভি এআরসি কানেক্টিভিটি, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করার সুবিধা দেয়। মিউজিক বা অডিও ফাইল প্লেব্যাকের জন্য এতে ইউএসবি পোর্ট ও ৩২জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।ডব্লিউএসবি২০০ মডেলটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। অডিও ডিভাইসটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্টজ থেকে ১৮ কিলোহার্টজ পর্যন্ত, যা আরো বিস্তৃত ও উন্নত সাউন্ড নিশ্চিত করে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘ওয়ালটনের নতুন এ সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত শব্দ ও একাধিক কানেক্টিভিটি অপশনের কারণে এসব সাউন্ডবার সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।’
তিনি জানান, সাউন্ডবারগুলোর মূল্য যথাক্রমে ১৪ হাজার ৭৫০, ১৩ হাজার ৯৫০ ও ১৫ হাজার ৭৫০ টাকা। তবে নতুন তিনটি মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০ শতাংশ বিশেষ ছাড় চলছে। —বিজ্ঞপ্তি

