উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার বিকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের তত্বাবধায়নে ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্ভব্য সভাপতি মাষ্টার আব্দুস সালাম ও সম্ভব্য সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম টগর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন।। আরো উপস্থিত ছিলেন, ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক, ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সাগর, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডিএম বাবর আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল আলিম, হারুন অর রশিদ মনি, আব্দুল ওহাব, ফারুখ হোসেন, হাবিবুর রহমান মধু, মিলন হোসেন, আসাদুল ইসলাম, আব্দুস সামাদ ওরফে ছামিদসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মি বৃন্দ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন হাফেজ আব্দুল হাকিম।

