২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তুলনা বন্ধ হোক

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির তারকাদের নাম ঘোষণা করলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। এরপর থেকেই রুক্ষ্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রটির সঙ্গে তুলনা শুরু হয়। বিষয়টি নিয়ে শুভশ্রী বলেন, আমার তুলনা অপছন্দ। আর সব তুলনাতে যদি কান দেই তবে কাজ করবো কখন? কাজটাই আমার কাছে শেষ কথা। শুধু এইটুকুই বলবো, আমি চাই বিনোদিনী বনাম বিনোদিনী তুলনাটা এই মুহূর্তে বন্ধ হোক। রুক্ষ্মিণী আমার থেকে অনেক জুনিয়র। ও নিশ্চয়ই ভীষণ মন দিয়ে কাজটা করেছে। যদিও আমার দেখা হয়নি। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি অন্য শিল্পীকে সম্মান করি। এবার এই তুলনা বন্ধ হোক। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন পরিচালক সৃজিত মুখার্জী এবং শুভশ্রী গাঙ্গুলী। এর শুটিং শুরু হবে আগামী জুন মাসে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, সত্যি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। ‘চতুষ্কোণ’-এ কাজ করার কথা ছিল। হলো না। এমনকি ‘দশম আবতার’-এও কাজের কথা হলেও হয়ে ওঠেনি। অবশেষে আমরা যে একসঙ্গে কাজ করছি, এটাই দারুণ ব্যাপার। তিনি বলেন, চরিত্রের ক্ষেত্রে যেকোনো রকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়