২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্ত নয় বরং এগিয়ে নিয়ে যাওয়ার আহবান সাংবাদিক সমাবেশের

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা, হুমকি ও হয়রানির অপচেষ্টার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (মঙ্গলবার) শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্ট্যাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। প্রধান অতিথি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু বর্তমানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানি, হুমকি ও আইন বহির্ভূত বাধার সম্মুখীন হচ্ছেন, যা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত হানে না, বরং গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্ত করে।তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। অথচ তারা যখনই সত্য তুলে ধরতে যান, তখনই বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপে বা ব্যক্তির দ্বারা নানা ষড়যন্ত্রের শিকার হন। প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম, বেলাল হুসাইন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস, এম, মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওছার, আলহাজ্ব শেখ আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, মারুফ হোসেন মিলন, মোমিনুর রহমান, স, ম, ওসমান গণি খলিলুর রহমান প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়