২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গ্রিসে সাবেক ৩ সহকর্মীকে খুনের পর আত্মহত্যা

প্রতিদিনের ডেস্ক:
গ্রিসের রাজধানী এথেন্সে একটি জাহাজ কোম্পানিতে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক মিশরীয় নাগরিক। এক নারী ও দুই পুরুষ কর্মীকে হত্যা করে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। গ্রিসের বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিকে কয়েকদিন আগে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। ওই ব্যক্তি বন্দুক নিয়ে ভবনে ঢুকে দুজন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।পুলিশ জানায়, বন্দুকধারী ব্যক্তি মিশরের নাগরিক, তার বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে ইউরোপিয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস নামের কোম্পানিটির মালিকও রয়েছেন।এক প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্র দিয়েই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই জাহাজ কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, আমি প্রথম দুটি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। দেখি দুজন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়