১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

প্রতিদিনের ডেস্ক:
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি রামপুরা ব্রিজে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।পথসভায় ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন ও মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়