১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে প্রভাতি সংঘের কমিটি গঠন সভাপতি ইমদাদুল সম্পাদক বাবু

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভাতী সংঘের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইমদাদুল হক ইমদাদকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান বাবুকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় প্রভাতী সংঘের নিজ কার্যালয়ে এ সকল সদস্যর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে। ১৯৭২ সালে প্রভাতি সংঘের কার্যক্রম শুরু । এরপর ২০১৬ সাল থেকে বেনাপোলের ঐতিহ্যবাহী এ সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, এবং কার্যালয়টি ও ভেঙ্গে ফেলা হয়। দীর্ঘ দিন পর প্রভাতি সংঘের কার্যক্রম চালু হওয়ায় সাংস্কৃতিমনা ব্যাক্তি ও এলাকার সাধারন মানুষের মনে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি শার্শা উপজেলা সমাজসেবা প্রতিষ্ঠানটির রেজিষ্ট্রেশন অনুমোদ দিয়েছে। যার রেজিষ্ট্রেশন নং ১০১/৭৬।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়