সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম গাজীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুশোডাঙ্গা এলাকা থেকে ইব্রাহীমকে আটক করা হয়। তিনি মোসলেম গাজীর ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, শিশুকে বিশ টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহীম। শিশুটির আর্তচিৎকার শুনে উদ্ধার করে স্থানীয়রা। তিনি জানান, রাত ১১টার দিকে ইব্রাহিমকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেন তিনি।

