যশোরে গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন, স্বামী-শ্বাশুরীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বাশুরীর বিরুদ্ধে আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নুরসাদ জাহান সোহেলী (২১) যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকার বাসিন্দা। মামলায় বলা হয়, ২০২০ সালে মাহমুদুল হাসান রাব্বির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দেওয়ার পরও স্বামী রাব্বি নেশাগ্রস্ত অবস্থায় গৃহবধূকে নিয়মিত গালিগালাজ ও মারধর করতেন। পরে ৫ লাখ টাকা বা একটি R15 মোটরসাইকেল দাবি করেন। গত ২৯ মার্চ গভীর রাতে আবারও মারধরের পর গৃহবধূ গুরুতর আহত হলে, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়