নিজস্ব প্রতিবেদক
কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগে আটক দুই ব্যক্তির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল। গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠির কালাম খান ও পিরোজপুরের নাসির উদ্দিন।গাইবান্ধার এসবি ইটভাটার মালিকদের কাছ থেকে ১১৯ টন কয়লা কেনার নামে ২০ লাখ টাকার প্রতারণা করা হয়। ভাটার মালিক ও ম্যানেজার যশোরে এসে কয়লা কিনলেও পরে ট্রাক ও বিক্রেতাদের খোঁজ না পেয়ে মামলা করেন।
ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তদন্ত কর্মকর্তা চারজনের ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত শুধু দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

