২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গদখালী বাবুপাড়া মোড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও আলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়