সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের জামায়াতী ইসলামী বাংলাদেশের থানা শাখার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল এগারটায় পার্টি অফিসে কালিগঞ্জ উপজেলা শাখার থানা আমির মাওলানা ওলিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মাওলানা মোঃ আবু তালিব, এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হক মোল্লা, অর্থ সচিব মাওলানা মতিউর রহমান, সদস্য অধ্যাপক লুৎফর রহমান, যুব সভাপতি ডাক্তার আব্দুল হামিদ,যুব সেক্রেটারি মোঃ আব্দুল জলিল, সভাপতি জেলা ছাত্রশিবির আরিফুল রহমান ও কালিগঞ্জ থানা ছাত্রশিবির সভাপতি এ এইচ মর্তুজা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহর -৪ আসনে জামায়াতী ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেবকে বিজয়ী করার নানা কৌশল ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
