মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরে চালের দোকানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে স্থানীয় চাল বাজারে এ অভিযান করেন তিনি। অভিযানে দুই ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতাম্যূলক ব্যবহার না করার অভিযোগ কোটচাঁদপুর চালের দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম । এ সময় চাল ব্যবসায়ি শংকর কুমার সাহাকে ১০০০০ হাজার টাকা ও সরজিত কুমার ঘোষকে ১৫ ০০০ হাজার টাকা সর্ব মোট ২৫০০০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। এ সময় জেলা সহকারী পাট অফিসার ও উপজেলা পাট অফিসার সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

