২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে ধান জড়ো করার সময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী- নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যে খোঁজখবর নেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়