৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় শিশুর প্রাণ নিলো ইজিবাইক

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের মৌতা গ্রামের আনিকা (৪) নামের এক শিশু রাস্তা পার হবার সময় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে বাড়ির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।সে ওই গ্রামের রিপন হোসেনের শিশু মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে বাড়ি থেকে আনিকা ও অপর দুই শিশু পাঁকা রাস্তায় উঠছিল। এসময় একটি ইজিবাইক সজোরে আনিকাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে আনিকা মাথায় আঘাত পায় এবং নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। রক্তাক্ত অবস্থায় আনিকাকে ঝিকরগাছা উপজেলা হাস্পাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর আনিকার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তার আনিকাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়