কালীগঞ্জে ১০ একর সরকারি জমির উপর বিশ্বমানের হাসপাতালের দাবিতে স্মারকলিপি

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের পাশে গণপূর্ত বিভাগের ১০ একর সরকারি জমির উপর বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদনপত্র পেশ করেছেন হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। রবিবার সকাল সাড়ে দশটার সময় বিশ্বমানের হাসপাতাল পাওয়ার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার দেদারুল আলমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা দাবি আবেদনপত্র পেশ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবুর রহমান যুগ্ন আহবায়ক মাওলানা আবু তালেব ও তবিবুর রহমান মিনি, সদস্য সচিব সাংবাদিক আজাদ রহমান,সাংবাদিক সোহেল আহমেদ,সাংবাদিক জামির হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, মাহবুবুর রহমান মিলন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, কৃষক প্রতিনিধি সাখাওয়াত হোসেন, মোজাম্মেল হক ও এনজিও প্রতিনিধি শিবু পদ বিশ্বাস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়