সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুমোদিত একটি পেশাজীবী সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশের সাতক্ষীরা জেলা কমিটি দেওয়া হয়েছে। ৪১-সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ জেলা কমিটির সভাপতি হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ হাসানুর রহমান। ডিইএব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও ডিইএব কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সাখাওয়াত হোসেনের স্বাক্ষরিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশের প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। দলীয় এবং সাংগঠনিক সকল নিয়ম-কানুন মেনে সুষ্ঠু সুন্দর পরিবেশে কমিটির সকল পরিক্রিয়া শেষ হওয়ায়। ডিইএব বর্তমান জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ হাসানুর রহমান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

