২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত যশোরে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
যশোরে লিচু পাড়ার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম আজিজুর রহমান (৫৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামের মৃত মজাহার মোল্লার পুত্র। মঙ্গলবার (৬ মে) দুপুরে নিজ বাড়ির লিচু গাছে ওঠে লিচু পাড়ার সময় হঠাৎ একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তার পা ও কোমরে আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়