১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস-হাসনাতের

প্রতিদিনের ডেস্ক:
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন।এর আগে, রাত সাড়ে ৩টার দিকে এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়