১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ৬ লেন রাস্তা নির্মাণে অধিগ্রহণের জমির ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ হতে যশোর মহাসড়ক ৬ লেনের কাজ শুরু হয়েছে কিন্তু কালিগঞ্জে ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম রেটে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে। এরই প্রতিবাদে কালিগঞ্জ বলিদাপাড়া এলাকারবাসী মানববন্ধন করেছে। রবিবার সকাল দশটার সময় যশোর ঝিনেদা মহাসডক ৬ লেনের রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে কিন্তু জমির মালিকরা জানতে পেরেছেন বর্তমান জমির মূল্যের চেয়ে অনেক কম মূল্যে জমির দাম নির্ধারণ করা হয়েছে। ওই এলাকার মালিকরা ক্ষুব্দ হয়ে কালীগঞ্জের মল্লিক নগর এলাকার ঢাকা খুলনা মহাসড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেছেন। তাদের অধিগহণ জমি বর্তমান মূল্যে নির্ধারণ না করলে, তারা বড় ধরনের কর্মসূচি পালন করবে, এমনকি রাস্তার রাস্তার কাজ বাধাগ্রস্ত করবে বলে হুমকি দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়