৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় টোকন মীর হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামী রাজ্জাক মীরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে ,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই গৌতম,এসআই আলীর নেতৃত্বে এবং মাদারীপুর পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাক মীরকে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করেছে। উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে রাজ্জাক মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক মীর ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে টোকন মীরকে কুপিয়ে আহত করে।পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন,অল্প সময়ের মধ্যে টোকন হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি রাজ্জাক মীরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়