তালায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

আলমগীর হোসেন, পাটকেঘাটা
তালা উপজেলার ৭ নং ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম ফারুকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রকাশ্যে হত্যার হুমকি দেন মো: রজব আলী। গত ১৯ মে (সোমবার) সকাল এগারোটার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদে মো: রজব আলী স্ত্রীর প্রত্যায়নপত্র আনতে যান। মো: রজব আলী স্বামী- স্ত্রী দু জনের জাতীয় পরিচয়পত্র চট্রগ্রামের ঠিকানায় করা। চেয়ারম্যান জাতীয় পরিচয় পত্র দেখে জন্মনিবন্ধন কার্ড দেখতে চাইলে সেটি তারা দেখাতে পারেননি। তখন চেয়ারম্যান বলেন, আপনি একটা দরখাস্ত করেন তারপরে আমি আপনার প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করে দেব। এ কথা বলায় রজব আলী আমার উপর উত্তেজিত হয়ে টেবিলের উপর চড় মারে এবং বলে আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোন ধারোনা নাই।
প্রতাক্ষদর্শী ঘোনা গ্রামের কামরুজ্জামান বলেন, বাইরে এসে ওই ব্যক্তি কার কাছে ফোন দিয়ে বলে আমার কাছে অস্ত্র থাকলে আমি চেয়ারম্যানকে মেরে দিতাম। চিত্তরঞ্জন সরকার নামে একজন বলেন, বাহিরে এসে যতক্ষণ উনি ছিল ততক্ষণ উগ্র মেজাজে কথা বলছিল। উনার সাথে কেউ কথা বললে তার উপর ও চড়াও হচ্ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান আমার কাছে সাথে সাথে ফোন দিয়েছিল আমি বলেছিলাম উনার কাছে কোন বিদ্যুৎ বিলের কপি অথবা হোল্ডিং ট্যাক্সের কপি আছে কিনা দেখেন। যদি থাকে সেটা যাচাই-বাছাই করে সঠিক থাকলে উনার প্রত্যয়ন পত্র দেন। ভুক্তভোগী রজব আলী চট্টগ্রামে চলে যাওয়াই তার কোন সাক্ষাৎকার নেওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়